বিষয়সূচি
ভূমিকা
ত্বক যত সুন্দর বা স্বাস্থ্যবানই হোক, প্রতিদিন ঠিকঠাক যত্ন না নিলে খুব তাড়াতাড়ি মলিন হয়ে যায়। রোদ, ধুলা, দূষণ, ক্লান্তি, মানসিক চাপ, অনিয়মিত ঘুম, সবকিছুই মুখের ত্বকে প্রভাব ফেলে। তখনই ত্বক দ্রুত রুক্ষ, নিষ্প্রাণ, কালচে দাগ পড়া বা প্যাচি হয়ে যায়, বয়সের ছাপও আগেভাগে চলে আসে। তাই স্কিন কেয়ারের সবচেয়ে বড় ধাপ হচ্ছে সঠিক face cream বাছাই। ভালো face moisturizer শুধু নরম রাখে না, বরং ভেতর থেকে ত্বকে হাইড্রেট করে, উজ্জ্বলতা ফিরিয়ে আনে আর লম্বা সময়ের জন্য ত্বকের স্বাস্থ্য ভালো রাখে।
অনেকে ভাবেন, সব ফেস ক্রিমই এক রকম, কিন্তু প্রত্যেকের ত্বকের ধরন ভিন্ন আর চাহিদাও আলাদা। তাই ফেস ক্রিম কেনার আগে কিছু ব্যাপার জানা দরকার।
প্রথমেই বুঝে নিন নিজের ত্বকের ধরন
ঠিক ফেস ময়েশ্চারাইজারটা পেতে হলে আগে বুঝে নিতে হবে, আপনার স্কিন টাইপ কী। অনেকেই dry আর dehydrated স্কিনকে গুলিয়ে ফেলেন, আবার oily আর combination স্কিনের চাহিদা এক মনে করেন। ভুল daily face cream ব্যবহার করলে র্যাশ, ব্রণ, অতিরিক্ত তেল বা একদম শুষ্ক ত্বক, এসব সমস্যা দেখা দেয়।
ড্রাই স্কিনের জন্য দরকার এমন hydrating cream, যা ত্বকে moisture ধরে রাখে আর ভেতর থেকে হাইড্রেট করে।
ওয়েলি বা ব্রণ প্রবণ স্কিনের জন্য non-greasy, দ্রুত শোষিত হয় এমন ক্রিম ভালো।
কম্বিনেশন স্কিনের জন্য এমন কিছু বেছে নিন, যাতে হাইড্রেশনও আছে, আবার টেক্সচার হালকা।
সেনসিটিভ স্কিনে ফ্র্যাগরেন্স-ফ্রি, কেমিক্যাল-ফ্রি ক্রিমই সবচেয়ে নিরাপদ।
নিজের স্কিন টাইপ বুঝে নিতে পারলে, ফেস ক্রিম বাছাই অনেক সহজ আর ফলও বেশ ভালো হয়।
ত্বকের উজ্জ্বলতা ও রঙের ভারসাম্য আনতে ব্রাইটেনিং ক্রিম
ত্বক ফ্যাকাশে দেখালে, ট্যানিং বা পিগমেন্টেশন থাকলে brightening cream বেশ কার্যকর।
ব্রাইটেনিং ক্রিম:
- কালো দাগ কমায়
- ট্যানিং হালকা করে
- ত্বকের রঙ সমান করে
- ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনে
যে ক্রিম দীর্ঘ সময় moisture ধরে রাখে, সেটাই ত্বককে নরম, টানটান ও তরতাজা রাখে। হাইড্রেশন না থাকলে fine lines–ও দেখা দিতে পারে।
ডে ক্রিম আর নাইট ক্রিমের কাজ এক নয়:
ডে ক্রিম → UV, রোদ, ধুলাবালি থেকে সুরক্ষা।
নাইট ক্রিম → পুষ্টি, রিজেনারেশন, গভীর হাইড্রেশন।
La Pink Ideal Bright Day Cream & Night Cream Combo

যারা চায় লং-লাস্টিং হাইড্রেশন আর ডিপ brightening, তাদের জন্য La Pink Ideal Bright Day Cream & Night Cream combo দারুণ চয়েস। এই face cream duo ২৪ ঘণ্টা ত্বকের যত্ন নেয়, মুখে আনে ন্যাচারাল গ্লো আর কোমলতা।
ডে ক্রিম ত্বককে UV rays আর দূষণ থেকে বাঁচায়, সারাদিন ফ্রেশ গ্লো দেয়। দ্রুত শোষিত হয়, তেলতেলে না, তাই গরম বা আর্দ্র আবহাওয়াতেও আরামদায়ক।
নাইট ক্রিম সারারাত ত্বককে রিপেয়ার করে, ডিপ ময়েশ্চার দেয়। সকালে উঠে দেখবেন, ত্বক নরম, উজ্জ্বল আর প্রাণবন্ত। নিয়মিত ব্যবহার করলে অনিয়মিত স্কিন টোনও অনেকটা ঠিক হয়ে যায়, ত্বক আগের চেয়ে হেলদি আর রেডিয়েন্ট হয়।
এতে নেই ক্ষতিকর microplastic তাই সব স্কিন টাইপের জন্য নিরাপদ |
ক্রিম কেনার আগে উপাদান যাচাই করুন
অনেকে বাহারি প্যাকেট দেখে ফেস ক্রিম কিনে ফেলেন, কিন্তু ইঙ্গ্রিডিয়েন্টস দেখেন না | এই ভুলে পরে ত্বকে সমস্যা হয়। কেমিক্যাল-ভরা বা কৃত্রিম সুগন্ধি দেওয়া ক্রিম সেনসিটিভ স্কিনে খারাপ প্রভাব ফেলে। বরং ভিটামিন সি, নিয়াসিনামাইড, হায়ালুরনিক অ্যাসিড, ন্যাচারাল বোটানিক্যাল বা ফলের এক্সট্র্যাক্ট-যুক্ত ক্রিম ত্বকের জন্য অনেক ভালো।
উপাদান তালিকা ভালো করে পড়ার অভ্যাস ত্বককে ভবিষ্যতের ক্ষতি থেকে বাঁচায়, স্কিনের স্বাস্থ্যও অনেক দিন ভালো রাখে।
উপসংহার
নিজের ত্বকের ধরন আর সমস্যার কথা মাথায় রেখে ঠিকমতো daily face cream লাগালে ত্বক থাকে ময়েশ্চারাইজড, নরম, আর ঝলমলে।
La Pink Ideal Bright Day & Night Cream Combo দিনে রোদ আর ধুলো থেকে ত্বককে বাঁচায়, আবার রাতে পুষ্টি দেয় গভীরভাবে। নিয়ম করে লাগালে দাগ-ছোপ ফিকে হয়, রুক্ষতা কমে যায়, ত্বকও পায় একটা সুন্দর, প্রাকৃতিক উজ্জ্বলতা।
তাই, নিজের জন্য সঠিক Face Cream টা বেছে নিন আর রোজ যত্ন নিতে শুরু করুন। ত্বক আপনাকে ধন্যবাদ দেবে!
FAQs
১. সঠিক ফেস ক্রিম বাছাইয়ের সময় কী মাথায় রাখা দরকার?
সবচেয়ে আগে দেখতে হবে, ত্বকের ধরনটা কেমন। তারপর, যদি ত্বকে কোনো বিশেষ সমস্যা থাকে, সেটাও দেখতে হবে।
২. ডে ক্রিম আর নাইট ক্রিম, দুইটার মধ্যে পার্থক্য কী?
ডে ক্রিম সাধারণত ত্বককে রোদ, ধুলাবালি, আর বাইরের দূষণ থেকে বাঁচায়। আর নাইট ক্রিম রাতে ত্বককে গভীরভাবে পুষ্টি দেয়, টিস্যু রিপেয়ার করে, আর সকালে ত্বককে ফ্রেশ ফিল করায়।
৩. সব ধরনের ত্বকের জন্য একটাই ফেস ক্রিম চলে?
না, একদমই না। তৈলাক্ত, শুষ্ক, মিশ্র বা সেনসিটিভ, প্রত্যেক ত্বকের চাহিদা আলাদা। তাই নিজের ত্বকের ধরন বুঝে ফেস ময়েশ্চারাইজার বা হাইড্রেটিং ক্রিম বেছে নেওয়াই ভালো।
৪. ফেস ক্রিম ব্যবহারের বেস্ট সময় কখন?
রাতে মুখ ধুয়ে নাইট ক্রিম লাগান, আর সকালে ডে ক্রিম লাগান, বিশেষ করে সানস্ক্রিন বা ডে কেয়ারের আগে। এতে ত্বক সারা দিন ভালো থাকে।
৫. La Pink Ideal Bright Day & Night Cream Combo কি দাগ-ছোপ বা নিস্তেজ ত্বকে কাজ করে?
হ্যাঁ, এই ব্রাইটেনিং ক্রিমে এমন উপাদান আছে, যা দাগ-ছোপ হালকা করে, ত্বকের রঙ একটু সমান করে দেয়, আর টেক্সচারও মসৃণ ও ঝলমলে দেখায়।

